শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে পোনামাছ অবমুক্তকরণ ও মাছের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

0Shares

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সংস্কারকৃত জলাশয়ের সুফল ভোগীদের প্রদর্শনী খামারে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল দুটি প্রদর্শনী খামারে এ পোনামাছ অবমুক্ত করেন।

পরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে খামারীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী, উপসহকারি প্রকৌশলী ফিরোজ আহম্মদ তপু প্রমুখ।

উপজেলা মৎস্য অফিস জানায়, বালিয়াকান্দি মরা চন্দনা সংস্কার করে সেখানে সুফলভোগীদের মাধ্যমে প্রদর্শনী খামারে মাছ চাষ করা হচ্ছে। দুটি প্রদর্শনী খামারে এদিন আট হাজার পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এক টন মাছের খাবার বিতরণ করা হয় সুফলভোগী খামারীদের মাঝে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg