শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

মহাসড়কে ফসল শুকাতে দিলে গুনতে হবে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

0Shares

মহাসড়কের ব্যবস্থাপনায় নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইন অনুযায়ী, মহাসড়কে কোনো ধরনের ফসল বা পণ্য শুকাতে দেওয়া যাবে না।

মহাসড়কে নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রাও করা যাবে না। করলে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘মহাসড়ক আইন, ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভার্চ্যুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রস্তাবিত আইন অনুযায়ী যদি কেউ মহাসড়কে অবৈধ স্থাপনা করে, তাহলে দুই বছর পর্যন্ত কারাগারও ভোগ করতে হতে পারে। এর মধ্যে স্থায়ী স্থাপনা করলে অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা দুই বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। আর অস্থায়ী স্থাপনার জন্য অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা দুই বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

মহাসড়কে বিলবোর্ড ও সাইনবোর্ড টাঙালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এ রকমভাবে আরও বিভিন্ন বিষয় রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। অন্যদিকে, টাঙ্গাইলের ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়-নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য ১১ হাজার ২৪৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg