শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

প্রথমবারের মত বাংলায় প্রচারিত হবে পবিত্র হজের খুতবা

স্টাফ রিপোর্টার / ৭৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

ডেস্ক রিপোর্ট ||

করোনা মহামারিতে পাল্টে গেছে বিশ্ব। চির চেনা পবিত্র হজের চিত্রেও এসেছে পরিবর্তন। মরণঘাতী মহামারির কারণে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হজের জন্য নির্বাচিত মুসল্লিদের আইসোলেশনে রাখা হয়েছে। গত ১৯ জুলাই শুরু হওয়া আইসোলেশন চলবে এক সপ্তাহ। এর পর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এবার পবিত্র হজের খুতবা বাংলা ভাষায়ও প্রচারিত হবে। হিজরি বর্ষের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষায়ই এ খুতবা দেওয়া হয়ে থাকে। তবে গত বছর খুতবা প্রচারিত হয়েছিল পাঁচটি ভাষায়, এবার প্রচারিত হবে ১০টি ভাষায়। আর এবার ১০ ভাষার মধ্যে যুক্ত হয়েছে বাংলাও।

এক টুইট বার্তায় ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানান, দুটি সম্প্রচার মাধ্যমের জন্য এ বছর হজের খুতবা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg