শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চন্দনী ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষ শতাব্দী উৎসব পালিত

স্টাফ রিপোর্টার / ৬৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

0Shares

সুজন বিষ্ণু// আজ শনিবার ২৬ ডিসেম্বর নানা আয়োজন আর উৎসব মূখর পরিবেশে দিন ব্যাপি উদযাপিত হয়েছে চন্দনী ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষ শতাব্দী উৎসব।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআন তেলওয়াতের ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শতাব্দী উৎসবে চন্দনী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্যের উপর প্রাবন্ধ উপস্থাপন করেন কবি প্রাবন্ধিক নাট্যকার ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) সালাম তাসির।

তিনি নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন চন্দনী ইউনিয়নের শতবর্ষে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন কারি ব্যক্তিদের স্মৃতিচারণ। এছাড়া পদ্মা নদীর কুল ঘেঁষে অবস্থিত চন্দনী ইউনিয়ন, হড়াই নদীর ইতিহাসের সাথে মিশে থাকা চাঁদ সওদাগরের নৌকা ডুবির ইতিহাস তুলে ধরা হয়।

এছাড়া অন্যান্য বক্তৃতারা চন্দনী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি লেখক, গবেষক ও রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, প্রফেসর ডঃ ফকির আব্দুর রশীদ চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাটকার ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মোঃ রমজান আলী শেখ, সাংবাদিক ও শিক্ষানুরাগী অশিফ মাহমুদ। আরোও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল হোসেন খান, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মালেক সিকদার, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক এজিএস মোঃ আইয়ুব আলী, চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকসুদ আহমদ রাজা এর সহধর্মিণী নাজমা বেগম প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg