শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

দেড় বছরের শিশু ইয়াফি’র চিকিৎসায় সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার / ৭৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

0Shares

দেড় বছরের কন্যা শিশু ইয়াফি। বাবা মায়ের একমাত্র সন্তান যে বয়সে বাবা, মা, দাদা,দাদির কোলে খেলা করে সময় কাটানোর কথা সেই বয়সে কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে চিকিৎসাধীন। শিশু ইয়াফি’কে বাঁচাতে দরিদ্র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করা হয়েছে।

ইয়াফি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল গ্রামের (বেলগাছি) দিনমজুর আক্কাস আলী ও শীলা আক্তার দম্পতির কন্যা। বর্তমানে সে এনআইকেডিইউ’র ৩য় তলায় ১০ নং ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন ইয়াফি’র উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু চিকিৎসার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন তা দরিদ্র পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা সম্ভব নয়। এ জন্যই দরিদ্র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং-০১৭৪২০০৮৯৯৬ (ইয়াফির বাবা) ও ০১৯৫২৬৫৪১০৩ (যোগাযোগের জন্য)।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg