শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীর কামার শিল্পীরা পড়েছেন হতাশায়

স্টাফ রিপোর্টার / ৬৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

0Shares

সুজন বিষ্ণু||

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ীতে হতাশায় সময় কাটাচ্ছেন কামাররা। অন্যান্য বছরগুলোতে দম ফেলবারও যেন সময় ছিলনা তাদের। এ বছর করোনাকালে হয়েছে তাদের পরিস্থিতি ভিন্ন, আগের তুলনায় কাজ নেই বললেই চলে। সারা বছর এই সময়টার জন্য তারা অপেক্ষা করে থাকেন। অথচ এ বছর কাজের সময়টা তাদের হাতে কাজ নেই।

সরজমিনে ঘুরে দেখা যায় রাজবাড়ী ভাজনচালা এলাকায় কিছু কামারেরা কোরবানির ঈদকে সামনে রেখে দা, বটি, ধামাসহ বিভিন্ন সরঞ্জাম বানাচ্ছেন।
রাজবাড়ী বাজারের কামার শিল্পী মাসুদ, শরৎ, ভবেশ, শুশিল বলেন, এক সময় কামারদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই।

মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে ফলে আমাদের তৈরি যন্ত্রাদির প্রতি মানুষ আকর্ষণ হারাচ্ছে। হয়তবা এক সময় এই পেশা আর থাকবে না। কামার শম্ভু বলেন, আমাদের পূর্ব পুরুষরা এই কাজ করে আসছে। সারা বছর তেমন কাজ হয় না, কোরবানি আসলে আমাদের ভাল কাজ হয়; এই বার করোনা পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় কাজ অর্ধেকও নেই। খুব দুশ্চিন্তায় আছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg