শিরোনাম
গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোয়ালন্দে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৫২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

0Shares

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতা স্মরণে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকাল সাড়ে ৩ টার সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা এবং আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ-এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় চার নেতাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সাথে যারা জরিত তাদের সবাইকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

ফিরোজ আহম্মেদ,
(গোয়ালন্দ)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg