বাংলার ক্রিকেট আকাশে উৎসবের আমেজ।হবেনাইবা কেন অভিশপ্ত ১ বছরের শেষ দিন আজ।আর ১ দিনে পরেই সব ক্রিকেটীয় জাল পেরিয়ে দেখা যাবে বাংলার ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানে।
একবছর আগে ঠিক এমন সময়ে উড়ো খবর আসে নিষিদ্ধ হচ্ছেন সাকিব।খানিক সময়ের মধ্যে হই হই রই রই পড়ে যায় ক্রীড়া অঙ্গনে।খবরের সত্যতা যাচাই করতে ২৯ অক্টোবর ভোরের আলো ফুটতেই সাকিব ও বিসিবিন সভাপতির বাসায় সাংবাদিকের হানা।তবে মুখ খুলেনি কেউ।সারাদিন কেটে যায় বিকেল গড়িয়ে সন্ধায় হটাৎ ক্রিকেট বোর্ডে সাকিব।এরপরই খোলাসা হয় সবকিছু।আনুষ্ঠানিক ভাবে জানানো হয় ম্যাচ ফিক্সিঙ্গের প্রস্তাব পেয়েও আক্সুকে না জানানোর কারণে ১ বছরের জন্য যেকোনো প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।নিস্তব্ধ হয়ে যায় বাংলার ক্রিকেট।ক্ষবে ফেতেপরে সমর্থকরা।এরমাঝেই পরিবারের সাথে সময় কাটাতে যুক্ত রাজ্যে চলে যান তিনি।এর মধ্যে আরেক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
তবে এবার শেষ হল অপেক্ষা,আর মাত্র একদিন কাল থেকে সকল আইনি নিয়মের বাইরে সাকিব।এরচেয়ে বড় খুশির খবর খুব সিগ্রহি মাঠে দেখা যাবে নাম্বার ৭৫ কে।দেশে ফিরবেন নভেম্বের শুরু কিংবা মাঝামাঝি দিকে।আসন্ন বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপ দিয়ে খেলায় ফিরবেন বাংলার প্রাণ সাকিব আল হাসান।বরণের অপেক্ষায় ১৬ কোটি বাঙালি।
শিহাবুর রহমান তিমন