শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

ইয়াবাসহ রাজবাড়ীতে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

0Shares

মোহাম্মদ শাহ (২৫) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর থেকে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকাল পৌনে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৮।
আটককৃত মোহাম্মদ শাহ মিয়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু থানার পাদগুনা গ্রামে আব্দুল কাদের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুপর র্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল রাতে সদর থানার আহলাদীপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল সহ ২ টি সীমকার্ড এবং মাদক বিক্রির ৫শ টাকাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে ।

ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg