শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল সরকার

স্টাফ রিপোর্টার / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

0Shares

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এক্ষেত্রে ১২টি স্থান উল্লেখ করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ২১ জুলাই) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এতে বলা হয়, সব ধরনের অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া সকল হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শপিংমল, বিপণীবিতান, দোকান, হাটা-বাজার, গণপরিবহন, গার্মেন্টস, হকার, রিকশা, ভ্যান, পথচারী, হোটেল, রেস্টুরেন্টে আগতদেরও আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg