শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে ভাবীর হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৮০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীতে ভাবী পারভীন বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে দেবর হামেদ আলী মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হামেদ আলী মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের কেসমত মণ্ডলের ছেলে।

মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার আব্দুল মোল্লার মেয়ে পারভীন বেগমের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া এলাকার কেসমত মণ্ডলের ছেলে হাসেম মণ্ডলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের সাথে পারভীন বেগমের পারিবারিক কলহ চলে আসছিলো।

দীর্ঘদিনের কলহের জের ধরে গত ২০১৪ সালের ৯ আগস্ট সকালে পারভীন বেগমের সাথে দেবর হামেদ আলী,তার স্ত্রী সুফিয়া বেগম, শাশুড়ি হাছিনা বেগম ও ননদ নাছি কলহ সৃষ্টি করে। এক পর্যায়ে পারভীন বাড়ির টয়লেটে পালিয়ে থাকলে সেখানে গিয়ে দেবর হামেদ আলী মণ্ডল ভাবী পারভীন বেগমকে বটি দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই পারভীনের মৃত্যু হয়। ওই দিনই পারভীনের ভাই খোকন মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট পক্ষে মামলাটি পারিচালনা করেন পিপি অ্যড. উজীর আলী শেখ। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি রাজবাড়ী টেলিগ্রাফকে নিশ্চিত করেছেন এ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন (সালেহ্) জেলা বার এসোসিয়েশন, রাজবাড়ী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg