শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একাদশ শ্রেণিতে ভর্তিইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সেবায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার / ৯০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সরকারি গোয়ালন্দ কামরুল কলেজে ২০২০-২০২১ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ভর্তি হতে অাসা সকল ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ। সকালে এসে দেখা যায় কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একটি হেল্প ডেক্স খোলা হয়েছে, হেল্প ডেস্কে ছাত্র-ছাত্রীর মধ্যে সামাজিক দুরুত্ব বজায় রাখা, সকলের মুখে মাক্স নিশ্চিত করা, মাস্ক বিতরণ,ভর্তি হতে সকল ছাত্রছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দেয়া, খাবার পানি বিতরণ, ছাত্রছাত্রীদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে ।।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের হেল্প ডেক্স পরিদর্শন করেন, সরকারি গোয়ালন্দ কামরুল কলেজের অধ্যক্ষ, মোয়াজ্জেম হোসেন বাদল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো: তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক, আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি, রাতুল আহমেদ সজল, সাধারন সম্পাদক, আকাশ সাহা।

হেল্প ডেক্সে সার্বক্ষণিক সেবা প্রদান করেন সরকারি গোয়ালন্দ কামরুল কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগে সভাপতি, মো: বাবু মন্ডল, সাধারন সম্পাদক, মো : জালাল হোসাইন, সাংগঠনিক মৃদুল হোসেন, ২য় বর্ষ শাখা কমিটির সভাপতি, আশিকুর ইসলাম, সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদিকা,মিষ্টি মিতানুর, তনিমা, সুমাইয়া সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ছাত্র-ছাত্রীর সেবা বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল বলেন, আমরা কলেজ ছাত্রলীগ বরাবরই ছাত্রছাত্রীর সেবায় কাজ করে যাচ্ছি , এবারও আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে হেল্প ডেস্ক এর মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি, আমি আশা রাখি আগামীতেও আমরা ছাত্র-ছাত্রীর উন্নয়নে কাজ করে যাবো,
কলেজে ছাত্রলীগের সেবার বিষয়ে ভর্তি হতে আশা শিক্ষার্থীরা বলেন, আমরা ছাত্রলীগের এই ধরনের কর্মকান্ড দেখে আমরা খুবই খুশি এবং তাদের কর্মকান্ড প্রশংশনীয়।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg