শিরোনাম
গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ

স্বপ্নের রাজবাড়ী, শুভসংঘ ও মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার / ৪৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

স্বপ্নের রাজবাড়ী, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ও মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখা সহায়তায় বন্যা এবং করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ মাঠে।

শনিবার দুপুরে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবার প্রতি সাড়ে ৮ কেজি চাল, এক কেজি আটা, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, একটি হ্যান্ড স্যানিটাইজার ও একটি করে মাস্ক প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ

কানিজ ফাতেমা চৈতী স্বপ্নের রাজবাড়ী সংগঠনের চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় খাদ্যদ্রব্য বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার কর, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, স্বপ্নের রাজবাড়ীর সহ-সভাপতি নাহিদা ইসলাম, মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আজরা জেবিন তুলি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সরোয়ার মোর্শেদ খান স্বপন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল ও স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg