শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার / ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলহাজতে পাঠানো আসামিরা হলেন দক্ষিণ উজানচর মইজদ্দিন মোল্লার পাড়ার মোস্তফা প্রামানিকের ছেলে মো. বাহাদুর প্রামানিক (২০), মৃধাডাঙ্গা এলাকার ইবির মৃধার ছেলে রাসেল (২৫), দক্ষিণ উজানচরের মইজদ্দিন মণ্ডল পাড়ার ফজল মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (২৫), দক্ষিণ উজানচরের মইজদ্দিন মোল্লার পাড়ার জয়নাল শেখের ছেলে মো. রোকন শেখ (৫০), একই এলাকার মৃত ছুবান মোল্লার ছেলে রেজাউল (৪০) এবং দক্ষিণ উজানচরের মইজদ্দিন মণ্ডল পাড়ার আলী সরদারের ছেলে সুজাত সরদার (২৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর এলাকায় ছাগল দিয়ে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে জাহাঙ্গীর মল্লিকের বাড়িতে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মানিক মোল্লা, আলম মণ্ডলসহ ১৩ থেকে ১৪ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
এদিকে আদালতের আদেশে ৬ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg