শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

করোনা মুক্ত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও সাংবাদিক রাশেদ রায়হান

স্টাফ রিপোর্টার / ৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

করোনা মুক্ত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান। রবিবার স্বাস্থ্য বিভাগ থেকে তাদের করোনা নেগেটিভ হিসাবে রিপোর্ট আসে।

ফকীর আব্দুল জব্বার বলেন, আমি গত ১৬ আগস্টে আমার রিপোর্ট প্রথম পজিটিভ আসে। দীর্ঘদিন হোম আইসোলেশনে থাকার পর আজ রিপোর্টে নেগেটিভ আসে। মহান আল্লাহর মেহেরবানিতে আমি এখন শারিরীক ভাবেও সুস্থতা অনুভব করছি। আমার অসুস্থতাকালীন সময়ে যারা মহান স্রষ্টার নিকট প্রাণ খুলে দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন, দূর থেকে যোগাযোগের চেষ্টা করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। করোনা আবির্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সহযোগিতা দেবার আপ্রাণ চেষ্টা করেছি। একটি কথা না বললেই নয়, আজ এই দূর্যোগে জননেত্রী শেখ হাসিনার দক্ষ ব্যবস্থাপনায় বিশ্বের যেকোন দেশের চেয়ে আমরা করোনা মোকাবেলায় এগিয়ে আছি। আশা করি এই মহামারি আমরা দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি যেন পূর্বের ন্যায় রাজবাড়ী জেলাবাসীর পাশে থেকে নিয়মিতভাবে সেবার হাত বাড়িয়ে দিতে পারি সকলের কাছে এই দোয়া কামনা করছি।

সাংবাদিক রাশেদ রায়হান বলেন, টানা দেড় মাস হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণের পর আজকের রিপোর্ট নেগেটিভ আসে। ৩ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো নমুনা দেই এবং ৬ সেপ্টেম্বর রিপোর্টে নেগেটিভ আসে। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তার করোনা উপসর্গ দেখা দেয়, চিকিৎসকের পরামর্শে তিনি ২১ জুলাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন এবং ২৬ জুলাই পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনি ব্যাপারী বাড়ীতে হোম আইসোলেশনে থাকে এবং চিকিৎসা গ্রহণ করেন। ২০ দিন পড় ১২ আগস্ট দ্বিতীয় বারের মতো করোনা নমুনা দেই এবং ১৫ আগস্ট আবার পজিটিভ আসে। ফের ২সপ্তাহ হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পড়ে তৃতীয় বারের মতো ৩ সেপ্টেম্বর আবার করোনা নমুনা দেন এবং ৬ সেপ্টেম্বর তার রিপোর্ট নেগেটিভ আসে। এখন তিনি সুস্থ। সকলের কাছে দোয়া চেয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg