শিরোনাম
গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র

এ্যাডঃ এম.এ. খালেকের নিজ বাড়িতে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৮৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

0Shares

গতকাল শুক্রবার( ২৯ আগস্ট) রাত ১০ টা ৫০ মিনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ এম.এ. খালেক(৬৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রাত ৩টায় ওই হাসপাতালের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওই নামাজে জানাযায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে পরিবারের সদস্যরা শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন এবং রবিবার ৩০ আগস্ট সকাল ৮টায় নিজ বাড়ীতে পৌছায়।

রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে তার মরাদেহ দুপুর ১২:৩০ মিনিটে আনা হয়। সেখানে নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারপর জেলা বিএনপি, সেচ্ছাসেবক দল, জেলা যুবদল, যুবদল, ছাত্রদল প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য শেষে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় তার কফিনে।

সেখান থেকে বার এসোসিয়েশনে নেওয়া হলে সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মীগন।

বার এসোসিয়েশন থেকে জানাযার জন্য রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি ময়দানে আনা হয় তাকে। সেখানে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল। সেখানে দুপুর ২ টায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময়ে জেলা বিএনপির নেতাকর্মী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, ভাইস চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পিয়াল, আওয়ামিলীগের নেতাকর্মী সহ সকল পেশার মানুষজন জানাযায় উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৩ টায় অ্যাডভোকেট এম.এ খালেকের মরদেহ তার নিজ বাড়ি সদর উপজেলার লক্ষ্ণীকোল গ্রামে নিয়ে সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এম.এ খালেদ পাভেল তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg