রাজবাড়ীতে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৫৬৩ জন। মৃত্যুবরণ করেছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৮৩ জন। হোম আইসোলেশনে আছে ৮৯৬জন। হাসপাতালে ভর্তি আছে ৩৪ জন ।
শনিবার সিভিল সার্জন নূরুল ইসলাম তথ্য সূত্রে জানা গেছে ২৬/৮/২০২০ তারিখে ৭০ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ৩৪ টি এবং নেগেটিভ ৩৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫০ টি স্যাম্পলের ২৩ জন পজিটিভ এবং পাংশা উপজেলার ২০ টি স্যাম্পলে ১১ জন পজিটিভ।