স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। উদ্যোগে কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিতে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস কিংবা অগ্নিসংযোগের অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দেন।