শিরোনাম
রাজবাড়ীতে যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪২ রোগী আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কালুখালীতে হারুন-অর-রশিদের নেতৃত্বে বিএনপির সমাবেশ রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১ গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজবাড়ীতে বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকার অভাবে তালাবদ্ধ অ্যাম্বুলেন্স রাজবাড়ীতে সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩ রাজবাড়ীতে গাঁজা বিক্রির সময় ডিবির হাতে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড কালুখালীতে হোটেলে বসে সাপের কামড়ে স্কুলছাত্র আহত, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে মণ্ডল সুপার কিং ২-১ গোলে শেখ রায়হান ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার ২৮ নভেম্বর  উপজেলার দক্ষিণ উজানচর মইজদ্দিন মণ্ডলপাড়া এলাকায় লাল স্কুল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মণ্ডল সুপার কিং ও শেখ রায়হান ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মণ্ডল সুপার কিং।

পয়েন্টভিত্তিক পদ্ধতিতে মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো,চাচা-ভাতিজা ফুটবল একাদশ, মণ্ডল ট্রেডার্স, মণ্ডল সুপার কিং, আরহাম ফুটবল একাদশ, আমজাদ স্মৃতি সংঘ, আফরিন টাইগার্স, খান স্পোর্টিং ক্লাব ও শেখ রায়হান ফুটবল দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মাস্টার। সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোস্তম আলী মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফরিদ দেওয়ান, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর এবং উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন মণ্ডল।

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলা দেখতে আয়োজক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg