স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু এবং রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান।
এ সময় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।