শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের বিস্তীর্ণ এলাকার পেঁয়াজের দানা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
ফসল রক্ষায় নিজেদের উদ্যোগে ১২টি সেচ মেশিন বসিয়ে জমিতে জমে থাকা পানি অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিলের বিভিন্ন স্থানে মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে পানি সরানোর এ কার্যক্রম চলছে।
স্থানীয় কৃষকরা জানান, টানা বৃষ্টিতে বিলের নিচু জমিগুলো পানিতে ডুবে গেছে। এতে পেঁয়াজের দানা ও ধানের ক্ষেত নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে চলতি মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন তারা।
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে পেঁয়াজের দানা ও ধানের গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্ভাব্য ক্ষতি এড়াতে নিজেদের সামর্থ্য অনুযায়ী ১২টি সেচ মেশিন দিয়ে দিনরাত পানি অপসারণের চেষ্টা করছেন তারা।
রাজধরপুর তালবাড়িয়া বিলজুড়ে এখন কৃষকদের একটাই চেষ্টা—দ্রুত জমির পানি সরিয়ে কষ্টের ফসল রক্ষা করা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg