শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

ভোক্তা অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে ব্যবহৃত Yamaha FZS V3 মোটরসাইকেল বিক্রির সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং পরবর্তী সময়ে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে আজাদ মটরস মামা ভাগ্নে শোরুমের বিরুদ্ধে।

এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. আব্দুর রহিম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে কুষ্টিয়া মহাসড়কের গান্ধীমারা বাজার এলাকায় অবস্থিত আজাদ মটরস মামা ভাগ্নে শোরুম থেকে একটি ব্যবহৃত Yamaha FZS V3 মোটরসাইকেল কেনেন আব্দুর রহিম। তবে কেনার সময় মোটরসাইকেলটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল, এর আমদানির ধরন এবং সার্ভিস সুবিধা সম্পর্কে তাঁকে স্পষ্টভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে মোটরসাইকেলটিতে ইঞ্জিনসহ বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দিলে তিনি শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় শোরুম থেকে রিং-পিস্টনসহ প্রয়োজনীয় কিছু কাজ করে দেওয়া হয়। তবে কিছুদিন পর আবারও মোটরসাইকেলটিতে সমস্যা দেখা দেয়।

এরপর ইয়ামাহার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করলে মোটরসাইকেলটি আনঅফিশিয়াল হওয়ায় সেখানে সার্ভিস দেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানানো হয় বলে দাবি করেন আব্দুর রহিম।

তাঁর অভিযোগ, মোটরসাইকেলটির বিআরটিএ রেজিস্ট্রেশন থাকলেও বিক্রির সময় আনঅফিশিয়াল হওয়ার বিষয়টি জানানো হয়নি। এতে তিনি আর্থিক ক্ষতি ও নানা ভোগান্তির শিকার হয়েছেন।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ে লিখিত অভিযোগের পর শুনানির জন্য গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিট নির্ধারণ করা হয়।

তবে নির্ধারিত দিনে অভিযুক্ত আজাদ মটরস মামা ভাগ্নে শোরুমের মালিকপক্ষের কেউ শুনানিতে উপস্থিত হননি।

এ বিষয়ে শোরুমের মালিক আজাদ বলেন, গাড়ির কাগজপত্রে কোনো সমস্যা থাকলে আমি গাড়ি ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দেব। এতে আমার কোনো আপত্তি নেই। গাড়ি বিক্রির পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ক্রেতা আমার কাছে নিয়ে আসেন। আমি নিজের পকেট থেকে ৬ হাজার টাকা খরচ করে রিং-পিস্টনসহ অন্যান্য কাজ করিয়ে দিয়েছি। তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি।

অন্যদিকে, ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগটির সুষ্ঠু তদন্ত, মোটরসাইকেল বিক্রির কাগজপত্র যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁর ন্যায্য প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে ব্যবহৃত মোটরসাইকেল কেনার আগে এর আমদানির ধরন, অফিসিয়াল বা আনঅফিশিয়াল অবস্থা, সার্ভিস সুবিধা, বিআরটিএর কাগজপত্র এবং বিক্রয় রসিদ ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg