শিরোনাম
রাজবাড়ীতে পাঁচ লাখ মানুষের জেলায় নেই আইসিইউ, ক্ষোভ প্রকাশ মাহিন শিকদারের গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, নাইট গার্ডের তৎপরতায় রক্ষা গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গোয়ালন্দের যৌনপল্লী ঘিরে সামাজিক সংকট, ঝুঁকিতে তরুণ প্রজন্ম: প্রয়োজন সমন্বিত উদ্যোগ (ওসি শফিকুল) গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ (রাজবাড়ী): গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও গণপরিবহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার দিকনির্দেশনায় গোয়ালন্দ বাজার রেলস্টেশন-সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন দলীয় নেতারা। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg