শিরোনাম
গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ী সদর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হলে বদলে যাবে রাজবাড়ীসহ তিন জেলার যোগাযোগব্যবস্থা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার, গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

0Shares
  • স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ কান্তি পাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর।

    এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সহসভাপতি মো. আইয়ুব আলী খান, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সহসভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু।

    এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম শফি, অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ জাতি যুগে যুগে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার তাৎপর্য তুলে ধরেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg