স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার জোকাই গ্রামের জালাল মন্ডলের ছেলে মো. আব্দুর রাজ্জাক মন্ডল। তিনি একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
অন্য তিনজন হলেন একই উপজেলার বড় লক্ষ্মীপুর (গঙ্গাপ্রসাদপুর) গ্রামের রাজা মিয়ার ছেলে রনি (৩০), রাজাপুর গ্রামের মানিক শেখের ছেলে মো. বাবু শেখ এবং একই গ্রামের বিশু শেখের ছেলে জায়াদ আলি শেখ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারের পর চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।