শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো “রাজবাড়ী টেলিগ্রাফ”

স্টাফ রিপোর্টার / ১৬৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০

0Shares

আজ ১৮ জুলাই শনিবার বিকাল ৩ টায় রাজবাড়ী রূপালী ব্যাংক মোড়ে ষ্টাইল এমেজ ভবনে নিজস্ব অফিসে ঘরোয়া পরিবেশে ‘রাজবাড়ী টেলিগ্রাফ’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, কবি খোকন মাহমুদ, এডভোকেট অভিজিৎ সোম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. শিমুল মোল্লা, সার্কেল ফাউন্ডেশন এর সেক্রেটারি জেবুন্নেসা খান প্রমুখ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ‘গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতন’এর প্রতিষ্ঠাতা ও “রাজবাড়ী টেলিগ্রাফ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জার্মান প্রবাসী গাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী জেলার জনপ্রিয় ফেসবুক পেজ রাজবাড়ী সার্কেল এর অনলাইন ফাউন্ডার ও সার্কেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, রাজবাড়ী টেলিগ্রাফে’র প্রধান নির্বাহী পরিচালক শামস্ সোহাগ, নির্বাহী পরিচালক প্রবাসী সাংবাদিক তাইফুর রহমান তুষার, সার্কেল ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মো. কামারুজ্জামান শাকিল ও সহ-আইটি সম্পাদক সজিবুর রহমান সজিব।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী টেলিগ্রাফের অন্যতম উপদেষ্টা এডভোকেট সাখাওয়াত হোসেন সালেহ, শেখ সাদী, নির্বাহী সম্পাদক আকতাউজ্জামান রনি ও সহ সম্পাদক ম. জহুরুল ইসলাম হালিম, জুবায়েদ হাসান রাকিব, এহসানুল মাহবুব জুবায়ের, সুকান্ত বিশ্বাস, সুজন বিষ্ণু, মীর মিলন এবং হাফেজ নাহিদুল ইসলাম হৃদয় সহ রাজবাড়ী সার্কেলের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

রাজবাড়ী টেলিগ্রাফ সত্য, বস্তুনিষ্ঠ ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সংবাদ সবার আগে রাজবাড়ীবাসী তথা সারাদেশের সামনে তুলে ধরবে, অতিথিরা তাদের বক্তব্য এমন প্রত্যাশাই ব্যক্ত করেন। অতিথিদের হাতে কেক কাটার মাধ্যমে রাজবাড়ী টেলিগ্রাফের শুভ সূচনা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg