শিরোনাম
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীতে কলেজছাত্র রাহান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে কলেজছাত্র রাহান হত্যার মূল পরিকল্পনাকারীকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ এ ঘটনায় জড়িত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, বিএনপি নেতাকর্মী ও নিহতের স্বজনেরা।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিটু ও গাজী আহসান হাবীব, নিহত রাহানের বাবা ফরহাদ হোসেন চৌধুরী, চৌধুরী আহসানুল করিম হিটু, অ্যাডভোকেট এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, মোস্তাফিজুর রহমান লিখন ও আব্দুল মালেক খানসহ অন্যরা।

বক্তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে বিদেশে বসে পরিকল্পনা করে অর্থের বিনিময়ে কলেজছাত্র রাহানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তাঁরা দাবি করেন। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী, বিএনপি নেতারা ও নিহতের স্বজনেরা রাজবাড়ীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কলেজছাত্র রাহান। পরদিন ৬ অক্টোবর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে ৮ অক্টোবর বিকেলে নিজ বাড়ির অদূরে একটি মেহগনি বাগান থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িত অন্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg