শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

পাংশায় জুয়েলারি দোকানে চুরি: তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার লিটন

স্টাফ রিপোর্টার / ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় খন্দকার জায়ফুল ইসলাম লিটন নামে এক ব্যক্তিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি ওই জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন এবং তদন্তে চুরির পরিকল্পনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশের একটি দল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ ভরি ১.৫৮ আনা স্বর্ণালঙ্কার ও ২২০ ভরি রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাংশা উপজেলার নারায়ণপুর এলাকার দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নিউ মুসলিম জুয়েলার্স’-এ চুরির ঘটনায় দোকানের মালিক শহিদুল ইসলাম পাংশা মডেল থানায় দুজনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর দুপুর থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে দোকান থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার, ২০০ ভরি রৌপ্যালঙ্কার ও নগদ প্রায় ২ লাখ টাকা চুরি হয়। চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থের মোট মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তে ১ নম্বর আসামি খন্দকার জায়ফুল ইসলাম লিটন দোকানের কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে চুরির পরিকল্পনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর পাওনা টাকা তুলে দেওয়ার কথা বলে আসামিরা দোকানের মালিককে জলিলপাড়া এলাকায় ১ নম্বর আসামির বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়ি ফাঁকা থাকার সুযোগে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর দোকানের চাবি নিয়ে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, পরে লিটন দোকানে গিয়ে অপর কর্মচারী দীপকে কৌশলে খাবার খেতে পাঠিয়ে আলমারি খুলে স্বর্ণালঙ্কার, রৌপ্যালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এরপর দোকানের চাবি আবার মালিকের পকেটে রেখে তাকে দত্ত মার্কেট মোড়ে ফেলে রেখে আসামিরা পালিয়ে যান বলে পুলিশের দাবি।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে পাংশা মডেল থানা পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে আসামির দেখানো স্থান থেকে ৩০টি ছোট-বড় স্বর্ণের আংটি, ১১টি চেইন, একটি সীতাহার, ৩টি পল, একটি চান, ২৬ জোড়া ছোট-বড় কানের দুল ও একটি ব্রেসলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মোট ওজন ১৫ ভরি ১.৫৮ আনা। পুলিশের হিসাবে এর আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া ৫৮ জোড়া নুপুর, ৩৭টি রুপার চেইন, ৬টি বাজু, ৪টি ব্রেসলেট, ১৬ জোড়া হাতের চুড়ি, ৩২টি ছোট-বড় তাবিজ, ১৯ জোড়া কানের দুল ও ১৩টি চানসহ মোট ২২০ ভরি রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে। এসব রৌপ্যালঙ্কারের আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ৪২ লাখ ১ হাজার টাকা।

উদ্ধার করা গহনাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, মামলার ২ নম্বর আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঞ্চল্যকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg