শিরোনাম
পাংশায় প্রবাসীর বাড়িতে চাঁদা দাবিতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আজম সরদার (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আজম সরদার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দ মৃত আব্দুল সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা থানায় ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আজম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg