শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

বিশেষ কল্যাণ সভায় দায়িত্বকালীন সাফল্যের স্মৃতিচারণ, জানানো হলো শুভকামনা
স্টাফ রিপোর্টার: আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি, এই প্রত্যয়কে ধারণ করে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের দায়িত্বকালীন সময়ের বিভিন্ন সাফল্য ও স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার কথা তুলে ধরেন।

পুলিশ সদস্যরা বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তাঁর আন্তরিক দিকনির্দেশনা ও নেতৃত্বে জেলা পুলিশের সদস্যদের মধ্যে সমন্বয় ও কর্মস্পৃহা আরও সুদৃঢ় হয়েছে।

বিদায়ের আবেগঘন মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg