শিরোনাম
দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী

দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’

স্টাফ রিপোর্টার / ৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ‘ফানি ভিডিও’ বানানোর নামে সাধারণ যাত্রীদের হঠাৎ ঘিরে ধরে টাকা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আটকে রেখে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়। স্থানীয় কয়েকজন যুবক ‘ফানি ভিডিও’ তৈরির কথা বলে যাত্রীদের আকস্মিকভাবে ঘিরে ধরে টাকা দাবি করছেন। পরে তাদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাও দেখা যায়।

তবে অভিযুক্ত যুবকদের দাবি, এটি নিছক বিনোদনের জন্য তৈরি করা ফানি ভিডিওর অংশ। ভিডিও ধারণ শেষ হলে যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগকেন্দ্র দৌলতদিয়া ঘাটে যাত্রীদের আকস্মিকভাবে ঘিরে ধরে টাকা দাবি করার ঘটনা কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

ভুক্তভোগী, রোহান (১৮) নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমি ঢাকায় যাচ্ছিলাম, দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় পৌছালে, তারা হঠাৎ করে আমাকে ঘিরে ধরে টাকা দাবি করে। আমি ভয় পেয়ে দৌড় দিতে চাইলে তারা আমাকে আটকে দেয়। এরপর আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আমি পাশে থাকা নৌ পুলিশের কর্তব্যরত সদস্যদের কাছে গেলে তারা আমাকে আর কিছু না বলে চলে যায়। পরে তারা বলে, টাকা ফেরত দিয়ে দেবে, কারণ তারা ফানি ভিডিও বানাচ্ছে।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ হলো বাস থেকে যাত্রীরা ঠিকমতো নামছে কি না, সেটা দেখা। এটি গোয়ালন্দ ঘাট থানার দায়িত্ব।

অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি তাৎক্ষণিকভাবে আমাদের একজন অফিসারকে সেখানে পাঠিয়েছি। তবে সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। বিষটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

দৌলতদিয়া ঘাটে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো মানুষ ফেরি ও অন্যান্য নৌযানে যাতায়াত করেন। এমন একটি গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ এলাকায় যাত্রীদের অনুমতি ছাড়া ঘিরে ধরে টাকা দাবি কিংবা কোনো ধরনের হয়রানির অভিযোগ ওঠায় জননিরাপত্তা ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg