শিরোনাম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান

কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

স্টাফ রিপোর্টার / ৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

রাজবাড়ী প্রতিনিধি: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতী সন্তান শায়লা পারভীন স্বর্ণা। চূড়ান্ত মেধা তালিকায় তার অবস্থান ২৮তম।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৮তম বিজেএস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে সহকারী জজ (সিভিল জজ) পদে ২০০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাদের মধ্যে মেধা তালিকায় ২৮তম স্থান অর্জন করেছেন শায়লা পারভীন স্বর্ণা।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) সহকারী জজ হিসেবে প্রবেশের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক,তিন ধাপের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে হয়। এসব ধাপ সফলভাবে অতিক্রম করে চূড়ান্ত ফলাফলে কৃতিত্বের সঙ্গে স্থান করে নেন শায়লা পারভীন স্বর্ণা।

শায়লা পারভীন স্বর্ণা রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের বিশিষ্ট সার ব্যবসায়ী মো. সাহিদুর রহমান ও লুৎফুন নেছার দম্পতির কনিষ্ঠ কন্যা।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০১৪ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৬ সালে একই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বিচার বিভাগে প্রবেশের এই সাফল্যে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ অর্জনে কালুখালীসহ রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, শায়লা পারভীন স্বর্ণার এ সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, কালুখালীর শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করতে পারেন,তার সাফল্য তারই উদাহরণ।

শায়লা পারভীন স্বর্ণার এই অর্জনের মধ্য দিয়ে রাজবাড়ীর তরুণ প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg