শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ গোয়ালন্দে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন, বাড়ছে অবৈধ সার বিক্রির অভিযোগ পাংশায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই পদ্মায় তীব্র স্রোত, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৩ দিন ধরে ফেরি বন্ধ ঝুঁকি নিয়ে নৌকা-স্পিডবোটে নদী পারাপার, চরম দুর্ভোগে যাত্রী ও চালকেরা কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে মোবাইল কোর্ট, মালিককে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে এসআরবি-১০-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আকাশ গ্রেপ্তার রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি

কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে মোবাইল কোর্ট, মালিককে ৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলায় অবস্থিত সালেহা সামাদ হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় হাসপাতালের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করতেন এমন প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে নিজের নামের আগে ডা. শব্দ ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে।

এ সময় হাসপাতালের ল্যাবরেটরি পরিদর্শন করে নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া যায়। এসব অনিয়মসহ প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে হাসপাতালের মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানের সব সমস্যা সমাধান এবং লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন।

এছাড়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে কোনোভাবেই আল্ট্রাসনোগ্রাফি না করানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-কানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে কালুখালী উপজেলার অন্যান্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অনিয়মের ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg