শিরোনাম
রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছেন অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইকবাল হোসেন রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ীতে পৌঁছালে সার্কিট হাউসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। ডিআইজি প্যারেডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। এ সময় প্যারেড দক্ষতা, শৃঙ্খলা ও পোশাক-পরিচ্ছন্নতার ভিত্তিতে পুলিশ সদস্যদের মূল্যায়ন ও পুরস্কৃত করা হয়।

পরে তিনি পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বার্ষিক পরিদর্শনকালে রিজার্ভ অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। দুপুরে পুলিশ ফোর্স মেসে প্রীতিভোজে অংশ নেওয়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় যোগ দেন তিনি।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি মো. ইকবাল হোসেন।

কর্মসূচিতে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg