স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মসজিদের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে মরদেহটি রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ মো. শামীম মোল্লা জানান, পুকুরে গোসল করতে নেমে ওই যুবক পানিতে ডুবে যান। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় অভিযান চালানোর পর বিকেল পৌনে ৪টার দিকে পুকুর থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহটি রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।