শিরোনাম
রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছেন অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন জান্নাতি কম্পিউটার অ্যান্ড ফটোকপি নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবীব লিঙ্কন পাংশা পৌরসভার কুরাপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়িতে খাবার খেয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান লিঙ্কন। পরে আশপাশের লোকজন তাঁর দোকানের শাটার বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় সন্দেহ হলে তারা শাটার খুলে ভেতরে লিঙ্কনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg