শিরোনাম
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আ. কাদের, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন করার পাশাপাশি শিক্ষার হার বাড়াতে হবে। কারণ সাক্ষরতা হলো শতভাগ শিক্ষিত জাতি গঠনের প্রাথমিক ধাপ।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। নিরক্ষরতা, ক্ষুধা ও দারিদ্র্য দেশের উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধক। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে এসে সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার উদ্যোগ নিতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg