শিরোনাম
পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শওকত মোল্লা পুনর্বহাল রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত, বন্ধ থাকবে দিনের বেলা প্রাইভেট-কোচিং রাজবাড়ীতে একদিনে দুই নারীর মরদেহ উদ্ধার, একজনের পরিচয় অজ্ঞাত রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঢাকা রেঞ্জ পুলিশের তদন্ত শুরু গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি

পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় বৃষ্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রো-কেমের কীটনাশকবাহী একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় পিকআপটির চালক আব্দুল হাকিম সামান্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ থেকে পেট্রো-কেমের কীটনাশক নিয়ে কুষ্টিয়া হয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিল পিকআপটি। পথে পাংশা কলেজ মোড় এলাকায় পৌঁছালে সকাল থেকে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে।

পিকআপচালক আব্দুল হাকিম বলেন, সড়কটি পিচ্ছিল থাকায় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে দুর্ঘটনা ঘটে। এতে আমি সামান্য আহত হয়েছি।

স্থানীয়রা জানান, পাংশা কলেজ মোড়সহ সড়কটির বিভিন্ন স্থানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখতে চালকদের বেগ পেতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

এলাকাবাসী সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৃষ্টির সময় যানবাহন চলাচলে আরও সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg