শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) হত্যা মামলায় তার ছোট ভাই বারেক শেখ (৪২)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বারেক শেখ এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও প্রধান আসামি।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর জামতলা এলাকার খালেক শেখের ছেলে। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ বসতঘর থেকে গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফারুকের ভাই বারেক শেখ খাবার নিয়ে বাড়িতে যান। এ সময় ঘরের ভেতর ফারুকের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতসহ মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত ফারুকের বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় ফারুকের বড় ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে বারেক শেখকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তার তিনজনের পরিচয়, হত্যাকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং কীভাবে ফারুককে হত্যা করা হয়েছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ (২৩ আগস্ট) দুপুর ১২টার পর পুলিশ ব্রিফিং করার কথা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg