শিরোনাম
রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা মানিকগঞ্জের হরিরামপুরের ইউএনও হলেন সাথী দাস গোয়ালন্দে নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে নেই তথ্যসেবা কর্মকর্তা, ফাঁকা কক্ষে চলছিল ফ্যান কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মন্ডলের স্ত্রী সুমি বেগম, একই গ্রামের মৃত আদু মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা এবং খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল সেখ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg