শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / ৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও কাজীরহাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে মানিকগঞ্জে আয়োজিত এক উন্নয়ন সভায় তিনি এ তথ্য জানান।

আফরোজা খান রিতা বলেন, পাটুরিয়া থেকে কাজীরহাটে একটি সংযোগ এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় আরেকটি সংযোগ থাকবে এমন একটি ওয়াই-টাইপ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে থেকে কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।

মন্ত্রী বলেন, প্রত্যেক এলাকায় চলমান উন্নয়নকাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। কোনো ঠিকাদার কাজ অর্ধেক করে ফেলে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাজ না করা ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। গত পাঁচ মাসে মানিকগঞ্জ সদরে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ সদরের চারটি সেতু নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রক্রিয়া চলছে।

এলজিইডির মাধ্যমে মানিকগঞ্জে বিভিন্ন রাস্তা ও সেতু নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জেলায় দুটি উপশহর নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

আফরোজা খান রিতা বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং যোগাযোগব্যবস্থারও উন্নয়ন হবে। সরকারি বরাদ্দ যেন কোনোভাবেই ফেরত না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উন্নয়ন সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন এবং জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg