শিরোনাম
রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান গোয়ালন্দে এসএসসিতে পাসের হার ৫৪.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩০ জন

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। প্যারেড পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শৃঙ্খলা ও পোশাক-পরিচ্ছন্নতা মূল্যায়ন করেন। পরে দক্ষতা ও উত্তম পোশাকের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হয়।

এরপর রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা ও বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিভিন্ন মানদণ্ড ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) মো. সোহেবুর রহমান, এএসআই (নিঃ) মশিউর রহমান ও এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) ওয়াহিদুল ইসলাম, সার্জেন্ট খায়রুল আলম এবং সাইবার ক্রাইম সেলের এসআই (নিঃ) আশিক ইমরান ও তাঁর টিম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে অসামান্য সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ রতন কুমার সরকারকে পুরস্কৃত করা হয়।

পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg