শিরোনাম
রাজবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযান: ২ অস্ত্রধারী গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার পাংশায় সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় বিশু সরদার গ্রেপ্তার গোয়ালন্দে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাজবাড়ীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই স্মৃতিস্তম্ভে রাজবাড়ী জেলা পুলিশ-প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি গোয়ালন্দে ১৮০ পুরিয়া হেরোইনসহ ৮ মামলার আসামি রিনা গ্রেপ্তার রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ ৭৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ছেন রুস্তম ফকির, চীনে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক কেন্দ্রের ২০ সদস্যের দল

জুলাই স্মৃতিস্তম্ভে রাজবাড়ী জেলা পুলিশ-প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। এ সময় তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে সকাল ১০টায় রজনীগন্ধা পৌর মিলনায়তন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্যে পুলিশ সুপার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের দেশের জন্য তাঁদের মহান ও ঐতিহাসিক আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি শহীদ ও আহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জেলা পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

দিনব্যাপী কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg