শিরোনাম
গোয়ালন্দে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাজবাড়ীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই স্মৃতিস্তম্ভে রাজবাড়ী জেলা পুলিশ-প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি গোয়ালন্দে ১৮০ পুরিয়া হেরোইনসহ ৮ মামলার আসামি রিনা গ্রেপ্তার রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ ৭৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ছেন রুস্তম ফকির, চীনে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক কেন্দ্রের ২০ সদস্যের দল গোয়ালন্দ উপজেলা প্রশাসনের দায়িত্ব নিলেন ইউএনও সাইফুল হুদা দলীয় তালিকা আমলে না নেওয়ায় গোয়ালন্দে সদ্য বদলিকৃত ইউএনও সাথী দাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজবাড়ীতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও প্রার্থনা, শিশুদের জন্য বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা, প্রীতিভোজ, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী শহরের শ্রীপুরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।
পরে সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ সময় প্রাপ্তি সাপেক্ষে জুলাই আন্দোলনভিত্তিক দুর্লভ আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এ ছাড়া বাদ জোহর, বাদ আসর ও বাদ মাগরিব জেলার সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজবাড়ী শিশু পার্ক, টাউন ল ডিসি পার্কসহ জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতাল, জেলা কারাগার এবং সরকারি শিশু পরিবার (বালিকা)-এ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হবে। জেলা শিল্পকলা একাডেমি ও জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাজবাড়ী শহরের শ্রীপুরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg