শিরোনাম
বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে দুই বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাল্লাপট্টি নতুন পাড়ায় তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসি শফিকুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। পরিবার, সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজকরা জানান, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg