শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

পাংশায় পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পাংশা থানার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. লিটন মন্ডল (৪৫)। তিনি উপজেলার পারভেল্লাবাড়িয়া গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. নাসিরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবু বক্কর সিদ্দিক মন্ডলের বাড়ির পূর্ব পাশের পাকা সড়ক থেকে লিটন মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ৫২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা নগদ জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মো. নাসিরুজ্জামান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg