স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুলাই গোয়ালন্দ উপজেলার আক্কাস আলী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও সাথী দাস শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা পালন করেছেন।
তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও শিক্ষা-বান্ধব উদ্যোগ শিক্ষক সমাজ এবং গোয়ালন্দবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে ইউএনও সাথী দাসের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।