শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

স্টাফ রিপোর্টার / ৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ এক জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীর মুন্সিবাজার এলাকায় দৌলতদিয়া নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক জেলে সালমান (২১) গোয়ালন্দ উপজেলার চরকাঁচরন্দ এলাকার আজিজ মণ্ডলের ছেলে।

দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় সালমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের সময় এক জেলেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg