শিরোনাম
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

গোয়ালন্দে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার / ১৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গলায় গামছা পেচিয়ে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জাহিদ বিশ্বাস তিনি গোয়ালন্দ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জবানি পাড়ার জামাল বিশ্বাস এর ছেলে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর বেলা স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তি একজন রাত্রীকালীন পেশাদার ব্যাটারী চালিত রিক্সা চালক। গত ৪/৫ দিন ব্যাটারি নষ্ট থাকার কারণে রিকশা চালাতে পারে নাই। গতকাল নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা চালানোর জন্য বের হয়ে আর রাতে ফিরে আসে নাই।

আজ শুক্রবার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্কের ইটের রাস্তার পূর্ব পাশে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী প্রেরণ করা হয়েছে। আমরা ধারণা রাতের কোন একসময় তার গলায় গামছা পেচিয়ে হত্যা করে রিকশা ছিনতাই করে নিয়ে যায় দূর্বিত্তরা। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg