শিরোনাম
গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন

গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী ঃ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে বৈষম্য, অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের গণআন্দোলনে পরিণত হয়।

বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, বরং ন্যায়, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রেরণা। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পথ দেখাবে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg